1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Title :
ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস টঙ্গীতে রেললাইনের পাশে ময়লার ভাগাড়ে নাকাল জনজীবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা বিপন্ন পোরশায় ‘সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্র’-এর শুভ উদ্বোধন রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ উপ -পুলিশ পরিদর্শক (নি) হিসেবে চট্টগ্রাম রেন্জ ডিআইজির কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করছেন মোহাম্মদ মোস্তফা বাকেরগঞ্জের কৃতি সন্তান মো : ইসরাইল হাওলাদার ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদোন্নতি অর্জন! ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের কলিজা টুকরা সন্তানের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মো: আরিফুর রহমান, কাউন্সিলর প্রার্থী, ১১ নং ওয়ার্ড অটোরিকশা ছিনতাইকারীদের হাতে নির্মম নিহত পুত্রের মৃত্যুর সংবাদে মায়ের মৃত্যু—গাজীপুরে চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর রহস্য উদ্ঘাটন পিবিআইয়ের গ্রেফতার ০৩! স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত ঠিকাদারের তৈরি গর্তে শিশুর মৃত্যু! শিক্ষকসহ একই পরিবারের ৪ জনকে হত্যার দায়ে, সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসকে গ্রেফতার করেছে পুলিশ

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৯৪ Time View

ধামরাই প্রতিনিধি:

ধামরাইয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার দুপুরের দিকে ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম।

গ্রেপ্তার মো. জুবায়ের আহামাদ (২৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। তিনি খরারচরের তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষক।

ওসি মনিরুল ইসলাম বলেন, গত রোববার রাত আড়াইটার দিকে মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রকে ঘুম থেকে তুলে নিজের শয়ন কক্ষে নিয়ে যান ওই শিক্ষক। এরপর তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে সোমবার ধামরাই থানায় শিক্ষক মোঃ জুবায়ের আহামাদ এর বিরুদ্ধে বলাৎকার (ধর্ষণ) অভিযোগে একটি মামলা দায়ের করেন।

ভুক্তভোগী শিশূর মা জানান, আমার স্বামী সৌদি আরব প্রবাসী। আমি আমার এক ছেলে ও মেয়েকে নিয়ে বাড়ীতে থাকি। আমার ছেলে তালিমুল কোরআন মাদ্রাসায় আবাসিকে থেকে তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করেন। প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে মাদ্রাসায় থাকার কক্ষে ঘুমাইয়া পড়ে। রাত আড়াইটার দিকে শিক্ষক জুবায়ের আহামাদ তার রুমে গিয়ে ছেলেকে ডেকে মাদ্রসার পূর্বপাশে টিনসেড রুমে নিয়ে জোরপূর্বক তাহার পড়নের পায়জামা খোলে ধর্ষণ (বলাৎকার) করে। সকালে খাবার খাওয়ার কথা বলে আমার ছেলে মাদ্রাসা থেকে বাড়ীতে আসে এবং ঘটনার বিস্তারিত আমাকে খুলে বলে। পরে তার নিকট থেকে বিস্তারিত শুনে প্রবাসে আমার স্বামীকে বিষয়টি জানাই। এরপর থানায় এসে অভিযোগ দায়ের করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved