1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
জমিদার নিশেন্দ্রনাথ মজুমদারের নাতনি মেঘনা, সুরের সাধনায় গড়ছেন নিজের স্বতন্ত্র পরিচয় প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক তৎপরতা ঠেকাতে দিল্লির সহায়তা চায় বাংলাদেশ টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা মুক্তাগাছা গণমাধ্যম কর্মীর মালিকানাধীন ভূমি অবৈধ দখলের পর বলপূর্বক হাতিয়ে নেয়ার পাঁয়তারা চরভদ্রাসনে ২টি পদের বিপরীতে ৩২ আবেদন, ভাইভায় ডাক পেলেন ১৯ মাস্টার্স পাস প্রার্থী চরভদ্রাসনে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিরউদ্দিন পাটোয়ারীর আগ্রাসী, কুরুচিপূর্ণ বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে মিরপুরে বিশাল মশাল মিছিল গুলশান-বনানীতে মাদক সরবরাহ ও অনৈতিক কর্মকান্ডে স্পা সেন্টারগুলোই মূল কেন্দ্রবিন্দু ! বাউফলে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যয় জনজীবনে, বিদ্যুৎ বিলে চরম অনিয়ম দুর্নীতি

হজ্জ করানোর নামে মোটা অংকের টাকা নিয়ে প্রতারনা করতেন ফরিদ সিকদার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩৭১ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের বাসিন্দা ফরিদ সিকদার প্রতারণার একাধিক মামলায় অভিযুক্ত হয়ে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

তবে গ্রেফতারের সময় নেতৃত্বে ছিলেন বাউফল থানার এসআই মো. মাসুদ খলিফা। বুধবার (১৪ মে-২৫) রাতে তাকে ডেমরা থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। বাউফল থানার মামলা নং: ৪/৭/২৪, যার আওতায় তাকে দণ্ডবিধির ৪২০ এবং ৪০৭ ধারায় অভিযুক্ত করা হয়েছে। সিআর মামলা: ৩৪০/২৪ এবং ১২৪৪/২২ নং মামলায় এনআই অ্যাক্টের ধারা (১) অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। এছাড়াও সিআর মামলা নং ৬৫৯/২৪ রয়েছে।

ফরিদ সিকদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে প্রতারণার মাধ্যমে মোট ৭ লাখ ৩৪ হাজার ৭২০ টাকা আদায় করেন। বাদী আবদুল মালেক আনোয়ারী, পিতা আনোয়ার হোসেন, সাং কৌখালী, ইউনিয়ন- বগা, বাউফল – তিনি সহ আরও তিনজন ভুক্তভোগীর কাছ থেকে এই টাকা নেয়া হয়।

এছাড়াও মির্জাগঞ্জ, ঢাকা (বিশেষ করে ডেমরা এলাকা) ও অন্যান্য স্থানেও ফরিদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

অভিযোগকারীদের দাবি, ফরিদের প্রতারণার ফাঁদে পড়ে অনেকেই ক্ষতির সম্মুখীন হয়ে হজ্জ করতে যেতে পারেননি। তারা আশা করছেন আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।

ভুক্তভোগীরা বলেন, মনে বড় আশা ছিল নবীজির রওজা জিয়ারত করব। কিন্তু এই ফরিদ আমাদের সাথে প্রতারণা করেছেন যার কারণে আমরা হজ্বে যেতে পারি নাই। আমরা ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এবিষয়ে বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved