1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Title :
জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা রূপগঞ্জে মাদক বিক্রির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিশ্বে বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা আশংকাজনক হারে বৃদ্ধি বরগুনার ফুলঝুরি ইউনিয়নে বজ্রপাতের শব্দে ৮ শিক্ষার্থী আহত বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৩০০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক গাজীপুরে ছদ্ম চিকিৎসকের কার্যক্রম বন্ধে অভিযান, রোগী সুরক্ষায় প্রশাসনের সতর্কতা কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: র‌্যাব-১১’র অভিযানে ৫ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাউফলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রিয় মানুষটাকে সুখ দেওয়া বাধ্যবাধকতা না, এটি গভীর বোঝাপড়া ও নীরব দায়িত্ববোধ স্বামীর কবরের পাশে আশ্রয়—অসহায় সোনিয়া বেগমের হৃদয়বিদারক জীবনসংগ্রাম!

চালের ভাগ না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে শারীরিক মারধর করেছেন তালতলী উপজেলা বিএনপি নেতা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৩৫ Time View

ইত্তিজা মনির

বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সরকারী সকল বরাদ্ধের ভাগ দিতে হবে তালতলী উপজেলার বিএনপি নেতা মোঃ ফোরকান গাজীকে। ঠিক ভাবে ভাগ না দিলে পরিষদ চালাতে পারবেনা এ রকম হুমকি প্রদান করে যাচ্ছে বড় বগী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সহ সকল ইউপি সদস্যদের।

৫ই আগষ্টের পর আওয়ামী লীগ সরকার পতনের পর ফোরকান গাজী সময় অসময় ইউনিয়ন পরিষদে গিয়ে সরকারী বরাদ্ধের একটি অংশ পাওয়ার জন্য চাপ দিতে থাকে প্যানেল চেয়ারম্যান সহ অন্য সকল ইউপি সদস্যদের। রীতিমত ফোরকান গাজীর চাপে পরিষদ চালাতে হিমশীম খেতে হচ্ছিল সংশ্লিষ্ট সকলের।

২৪ মে বিকাল ৩:০০ টায় পরিষদের কার্যক্রম পরিচালনার পর বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল বড়বগী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাওঃ মোঃ আনোয়ার হোসেন সাথে ছিল ইউপি সদস্য আলী আহমেদ মালিপাড়া স্লুইজগেটে তাদের যানবাহন অটোরিকশা রোধ করে বেদম মারধর করে ফোরকান গাজী ও তার লোকজন।

মারাত্মক আহত মাওঃ আনোয়ার হোসেনকে স্থানীয় লোকজন চিকিৎসার উদ্দেশ্যে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন রক্তাক্ত আনোয়ার হোসেন কে। এ ব্যাপারে আনোয়ার হোসেন বলেন আমি এই ফোরকান গাজীর জন্য সরকারী বরাদ্দকৃত সকল কিছুতেই তার হস্তক্ষেপের সম্মুখীন হতাম সে সকল কিছুর অংশ আমাদের কাছে দাবী করত। তার চাহিদামত দিতে না পারলেই বিভিন্ন ভাবে হুমকি দুমকি দিত এবং শেষ পর্যন্ত আমাদের মার খেতে হল।

ফোরকান গাজীর এ ধরনের চাহিদার যোগান নিশ্চিত করতে না পেরে বড়বগী ইউনিয়নের সকল ইউপি সদস্য তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ উম্মে সালমার কাছে।

মারের ঘটনার পরিপেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ নামা তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহানের বরাবর ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরন করেছেন।

এ ব্যাপারে উপজেলা বিএনপি আহবায়ক মোঃ শহিদুল হককে জিজ্ঞেস করলে তিনি বলেন ফোরকান কাজী একটু বে পরোয়া সে বিএনপির বহিষ্কৃত এক নেতার ছত্রছায়ায় চলেন। ফোরকান গাজীর এ ধরনের কর্মকান্ড উপজেলা বিএনপি বিব্রতকর অবস্থায় আছে তার সম্পর্কে জেলা বিএনপি কে লিখিত ভাবে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved