1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Title :
গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের বিশাল শো ডাউন! ২০১৭ সালের স্মৃতির পাতা অমলিন – ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শামীম দুর্নীতির কলঙ্ক মুছেছি, এবার ঋণখেলাপিমুক্ত করব দেশ: প্রধানমন্ত্রী নিজের অস্তিত্ব জাগান দিচ্ছেন পরিমনি! রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি জালিয়াতি করে শিক্ষকতার অভিযোগে বাউফলে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, বিভাগীয় মামলা  ছাত্রীদের ওয়াস রুমে ভিডিও ধারণ করে সমালোচিত শিক্ষক বহাল তবিয়তে, শাস্তি হয়নি এক বছরেও,নতুন করে ছাত্রী হেনস্তার অভিযোগ বরগুনার তালতলীতে ভেসে এলো মাজারি আকারের মৃত্যু তিমি! চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত ছাত্রনেতা আমানউল্লাহ আমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বরগুনাবাসী

টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা, পদে পদে দুর্ঘটনার আশঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৭১ Time View

গাজীপুর প্রতিনিধি, ইমরান হোসেন রাকিব

টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই গেট ব্যবহার করলেও পথচারী ও যানবাহনের জন্য কোনো প্রতিবন্ধকতা বা ব্যারিকেড না থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা ।

টঙ্গী বিসিক শিল্পাঞ্চল, মিরাশ পাড়া, জামাই বাজার, সরকার বাড়ি রোড, নদী বন্দর ও পাঁচতলা মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সংযোগস্থল এই বাজার। ঢাকা-ময়মনসিংহ ও কিশোরগঞ্জগামী রেললাইনের ওপর অবস্থিত এই গেট দিয়ে অটোরিকশা, যাত্রীবাহী গাড়ি ও পথচারীদের চলাচল প্রতিদিন হাজার ছাড়িয়ে যায় ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই রেলগেটে কোন স্থায়ী গেটম্যান নেই। এছাড়া রেললাইনের দুই পাশে মাটি কম থাকায় অটোরিকশা ও পথচারীদের চলাচলে চরম বেগ পেতে হচ্ছে। বিশেষ করে ট্রেন আসা-যাওয়ার সময় গাড়ি বা মানুষ থামানোর মতো কোনো ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দিন দিন বেড়েই চলেছে ।

স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা দ্রুত স্থায়ী গেটম্যান নিয়োগ এবং রেললাইনের দুই পাশে ব্যারিকেড স্থাপনের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, “এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। অথচ ট্রেন আসার সময় মানুষ ও গাড়ি থামানোর কোনো সুব্যবস্থা নেই। এতে যেকোনো সময় প্রাণহানির ঘটনা ঘটতে পারে।”

অবিলম্বে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। অন্যথায় টঙ্গীর এই ব্যস্ত রেলগেটটি বড় কোনো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved