1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Title :
আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত আসামের চা বাগান শ্রমিকরা জালিয়াতির মাধ্যমে রূপায়ণ হাউজিংয়ের নকশা অনুমোদন দুদকের জালে রাজউকের ৪৬ কর্মকর্তা রূপগঞ্জে মাদক বিক্রির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিশ্বে বর্তমানে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা আশংকাজনক হারে বৃদ্ধি বরগুনার ফুলঝুরি ইউনিয়নে বজ্রপাতের শব্দে ৮ শিক্ষার্থী আহত বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৩০০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক গাজীপুরে ছদ্ম চিকিৎসকের কার্যক্রম বন্ধে অভিযান, রোগী সুরক্ষায় প্রশাসনের সতর্কতা কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: র‌্যাব-১১’র অভিযানে ৫ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাউফলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রিয় মানুষটাকে সুখ দেওয়া বাধ্যবাধকতা না, এটি গভীর বোঝাপড়া ও নীরব দায়িত্ববোধ

রিজভীর শারীরিক অবস্থা উন্নতির দিকে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৬৩ Time View
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএমএর সাবেক মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন বুধবার দুপুরের দিকে এ তথ্য জানান।

রিজভী গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে অংশ নেন। ফেরার সময় হঠাৎ বুকে ব্যথা হওয়ায় তাঁকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

রিজভী এখন ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক আ প ম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে রিজভী চিকিৎসাধীন।

চিকিৎসকের বরাতে এ জেড এম জাহিদ হোসেন বলেন, রুহুল কবির রিজভী গতকাল ক্রিটিক্যাল অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তাঁর অবস্থা এখন উন্নতির দিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved