1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Title :
বরগুনার ফুলঝুরি ইউনিয়নে বজ্রপাতের শব্দে ৮ শিক্ষার্থী আহত বরগুনার গৌরীচন্না ইউনিয়নে ৩০০ পিস ইয়াবাসহ এক কিশোর আটক গাজীপুরে ছদ্ম চিকিৎসকের কার্যক্রম বন্ধে অভিযান, রোগী সুরক্ষায় প্রশাসনের সতর্কতা কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: র‌্যাব-১১’র অভিযানে ৫ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাউফলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রিয় মানুষটাকে সুখ দেওয়া বাধ্যবাধকতা না, এটি গভীর বোঝাপড়া ও নীরব দায়িত্ববোধ স্বামীর কবরের পাশে আশ্রয়—অসহায় সোনিয়া বেগমের হৃদয়বিদারক জীবনসংগ্রাম! বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি! বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে বরগুনা জেলায় নিয়োগ পরীক্ষার ১ম দিনে শারীরিক মাপ ও কাগজ পত্র যাচাই বাছাই সম্পন্ন

সেতু যেন মরণ ফাঁদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৪৫২ Time View

মো:সৈকত জামান(প্রিন্স),ফুলছড়ি-গাইবান্ধা:

গাইবান্ধার ফুলছড়িতে ২টি সেতুর পাটাতন ভেঙ্গে পড়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে দুই উপজেলার কয়েক হাজার মানুষ।
ফুলছড়ি উপজেলা সদর হতে বোয়ালী হয়ে গাইবান্ধা সদর উপজেলা যাওয়ার পথে সীমান্ত মোড় নামক স্থানে বুড়াইল খালের উপর সেতুর পাটাতন ভেঙ্গে গেছে প্রায় দুই বছর হলো। এছাড়া উদাখালী ইউনিয়নের কর্তিকুড়া হতে মাছেরভিটা রাস্তায় উত্তর কাঠুর সীমানায় খালের উপর সেতুর পাটাতন ভেঙ্গে গেছে প্রায় ৪ বছর হলো। সেতুর পাটাতনের ভাঙ্গা অংশে কাঠের টুকরো বসিয়ে কোন ভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে রিক্সা, ব্যাটারি চালিত অটো রিক্সা, মোটর সাইকেলসহ পথচারীরা। প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। পাটাতন ভাঙ্গা থাকায় ভারী যানবাহন চলাচল করতে না পারায় স্থানীয় হাট বাজারে ব্যবসায়ীদের মালামাল পরিবহন করতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। প্রতিদিন এ সড়ক দুটি দিয়ে জনসাধারণ ছাড়াও শতশত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, কর্তিকুড়া হতে মাছেরভিটা রাস্তায় উত্তর কাঠুর সীমানায় খালের উপর সেতুর পাটাতন ভেঙ্গে গেছে প্রায় ৪ বছর হলো।
স্থানীয়রা এক রাজনৈতিক নেতার সহযোগিতায় ভাঙ্গা অংশে কাঠের পাটাতন দিয়ে সাময়িক ভাবে হালকা যান চলাচলের উপযোগী করেছেন। এভাবে ৪ বছর অতিবাহিত হলেও সেতুটি পুণ:নির্মান করা হয়নি।
স্থানীয় বাসিন্দা হারুনার রশিদ বলেন, সেতুটির ওপর দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে যাতায়াত করে কিন্তু ৪ বছর ধরে সেতুটির পাটাতন ভেঙ্গে মরণ ফাঁদে পরিণত হয়েছে। তার দাবি, ভাঙা সেতুটির মেরামত করতে স্থানীয়দের পক্ষ থেকে বারবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে বলা হলেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

অপরদিকে বুড়াইল খালের উপর সেতুর পাটাতন ভেঙ্গে যাওয়ার ২ বছর পার হলেও সেতুটি পুণ:নির্মান করার উদ্যোগ গ্রহণ করা হয়নি। প্রধান শিক্ষক শামসুজ্জোহা বাবলু বলেন, ভাঙ্গা সেতু দিয়ে এলাকাবাসী ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছে। যে কোন সময় এটি ধ্বসে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে এবং যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, প্রতিদিন এই সেতুতে ছোট-খাটো দুর্ঘটনা ঘটছে। এই সেতুটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। তিনি সেতুটি দ্রুত মেরামতের দাবী জানান।

ফুলছড়ি উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন,
কর্তিকুড়া হতে মাছেরভিটা রাস্তায় উত্তর কাঠুর সীমানায় খালের উপর সেতুটি পূণঃনির্মানের জন্য দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সীমান্ত মোড় নামক স্থানে বুড়াইল খালের উপর সেতুটি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে পূণঃনির্মানে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, আমি ক্ষতিগ্রস্থ সেতু দুটি দেখেছি। জনসাধারণ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।আপাতত অস্থায়ী ভাবে মেরামতের ব্যবস্থা করা হবে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত
সেতু দুটি পুনঃনির্মাণের ব্যবস্থা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved